Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Thursday, December 26, 2019

নতুন বছরের ক্যালেন্ডার ২০২০ সাল বাংলা সরকারী ছুটিসহ জলদি নিয়ে নিন

আসসালামালাইকুম সবাইকে স্বাগতম। দেখতে দেখতে ২০১৯ চলে গেল। এবার আসছে ২০২০ সাল। নতুন বছরকে কেন্দ্র করে চলছে নানা আয়োজন। বছরের এই শেষ সময়ে সবার মনে একটি বিষয় ঘুরতে থাকে সেটা হল কেমন হবে আগামি বছর। আল্লাহর কাছে আসুন সবাই মিলে দোয়া করি। আল্লাহ যেন আমাদের নতুন বছরকে অনেক সুন্দর করেন। সকল কষ্ট দুঃখ দূর করে দেন। সবার নতুন বছর ভালো কাটুক। বন্ধুরা আপনারা যারা নতুন বছরের ক্যালেন্ডার খুঁজছেন তাদের জন্য আমি নিয়ে আসলাম ২০২০ সালের ক্যালেন্ডার। এখানে আপনাদের জন্য বাংলাদেশি ছুটির দিনসহ নিয়ে এলাম। তো দেরি কেন এখুনি ডাউনলোড করুন। আর নিচের ছবির মত একটি ক্যালেন্ডার পাবেন আপনারা। আমার জন্য দোয়া করবেন। যেন দুই হাজার বিশ সালে আল্লাহর রহমত আমার উপরে বর্ষিত হয়। ২০১৯ সাল আপনাদের কেমন কাটল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আগামি নতুন বছর ২০২০ সালে কি চাওয়া পাওয়া সেটাও জানাবেন। আসা করি নতুন বছর হোক সবার সুখময়।

ক্যালেন্ডার পেতে এখানে ক্লিক করুন


Wednesday, October 2, 2019

Football Boots Price in Bangladesh - সস্তায় ভালো ফুটবল বুট কিনুন কমদামে - Asia Sports Uttara Dhaka Video 4k

ফুটবলাররা নানা রকম বুট পড়ে খেলা আর ভালো মানের বুট হলে খেলতে অনেক সুবিধা হয়। আপনারা যারা ফুটবল খেলা করেন তারা কেউ খালি পায়ে আবার কেউ বুট পায়ে খেলেন। যাই হোক বুট পায়ে খেলার নিয়ম আগে ছিল না। তবে এই নিয়ম চালু হওয়ার পর থেকেই বুটের প্রচলন শুরু হয়েছে। আপনারা যারা বুট কিনতে চান আমার ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন। আমি কিছুদিন আগে উত্তরা গিয়েছিলাম। সেখানে একটি স্পোর্টসের দোকানে কিছু বুট ও জুতার কালেকশন দেখেছিলাম। এগুলি ভালো কোয়ালিটির ছিল আর ব্র্যান্ডের ও কিছু ছিল। প্রায় সব রকম।
কেনার আগে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে ভালো বুট চেনা যায়। আপনি বুটটি পড়ে দোকানের ভেতর হালকা হাঁটবেন। খেয়াল রাখবেন সব ঠিকমত হচ্ছে কি না। আর এটাও ভাবতে হবে যে কোন ইনজুরি না হয়। তাই আপনাকে ভালো বুট কিনতে হবে। আমরা যারা নতুন খেলতে যাই তখন আমাদের বড়ভাই বা কোচ এসে আমাদের এগুলি শেখান। আপনারা আপনাদের একাডেমীর ওস্তাদকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন।


ফুটবল খেলা অনেক সহজ আর বুট পড়াও খুব সহজ। প্রথমদিকে হয়ত একটু সমস্যা হতে পারে তবে কিছুদিন নিয়মিত করতে আপনিও বুট পায়ে দিতে পারবেন। এতে আপনার পা আঘাট থেকে বাঁচবে আর আপানার শটে আগের থেকে জোর আসবে। ফলে আপনি উন্নতি করতে পারবেন। স্কুল কলেজের টুর্নামেন্ট কিংবা উচ্চপর্যায়ের খেলা যেটাই বলেন না কেন প্রায় সব ধরনের বুট পাবেন এখানে। আপনারা যদি চান আমাকে আরও ভিডিও এর জন্য রিকুয়েস্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আপনার যত ফুটবলার বন্ধুরা আছে সবার সাথে শেয়ার করুন আমার এই ভিডিও।

Saturday, September 21, 2019

রোনালদো সম্পর্কে আপনার অজনা কিছু তথ্য যা হয়ত আপনি জানেন না

১. রোনালদো ২০১১ সালে তার গোল্ডেন বুট টি ১.২ মিলিয়ন ইউরে তে বিক্রি করেছিলেন যা দান করা হয়েছে war-torn Gaza তে নতুন বিদ্যালয় তৌরীর জন্য।

২. রোনালদো তার ব্যালন ডি ওর টি £৫৩০০০০ ইউরো তে বিক্রি করেছিলেন একটি সংস্থা তৌরীর জন্য।

৩. ৩৪ বছর বয়সী রোনালদো ৩টি প্রধান দানশীল সংস্থার Ambassador ( প্রতিনিধি) 1. Save the children 2. Unicef 3.World vision.

৪. ২০১৩ সালের Uefa team of the year হওয়ার জন্য পাওয়া £১০০০০০ ইউরো Red cross সংস্থায় দান করেছেন তারই ১২ মাস পর La Decima থেকে পাওয়া £৪৫০০০০ ইউরো ৩ টি সংস্থায় দান করেন।

৫. "আমরা সবাই রক্ত দান করে বৌসাদৃশ্য তৌরী করতে পারি" কথাটি রোনালদো বলেছে। রোনালদো প্রতিবছর ২বার রক্ত দান করেন এবং পোস্ট এর মাধ্যমে সবাইকে দান করতে উৎসাহিত করেন।

৬. ২০১৫ সালের নেপালের ভূমিকম্পে অনেক লোক মারা যায় অনেকে ঘড় ছাড়া হয় রোনালদো নেপালের ক্ষতিগ্রস্তদের জন্য ৫মিলিয়ন ইউরো দান করেন।

৭. ২০০৭ সালের রোনালদোর মা Breast cancer আক্রন্ত হয়েছিলেন যে হাসপাতাল তার মা কে সুস্থ করেছিলেন তাদের ধন্যবাদ স্বরুপ সেই হাসপাতাল কে £১২০০০০ ইউরো দান করেছিলেন।

৮. রিয়াল মাদ্রিদ ক্ষুদে ভক্ত Haidar যে তার মা-বাবা হারিয়ে ফেলেছেন তাকে তার সাথে দেখা করার সুযোগ দেন এবং Haidar কে Real Madrid football একাডেমিতে ভর্তি করিয়ে দেন।

Tuesday, May 14, 2019

ফেসবুক আতঙ্কের নতুন নাম হথাৎ গ্রুপ ডিলেট হয়ে যাওয়া

আজ ফেসবুকে শুনতে ছিলাম গ্রুপ আর এডমিনদের কান্না আর হাহাকার। বড় বড় গ্রুপ নাকি ব্যান হয়ে গেছে। শুনেছি অনেক এডমিনের আইডি হ্যাক হয়েছে। একটি মানুষ আর অনেক তিল তিল করে গড়ে তোলে তার স্বপ্নের নেটওয়ার্ক কিন্তু তা এক নিমিষেই শেষ। এটা কি মানা যায়। অনেক কষ্ট পেয়েছে তারা জানি না আর ফিরে পাবে কি না। আজ আমি এইসব নিয়ে আমার হিজিবিজি লেখা লিখলাম। ভালো লাগলে পড়তে পারেন। আমারও খারাপ লাগছে, কেননা আমিও কিছু গ্রুপ পছন্দ করতাম। প্রায়ই পোস্ট করতাম। অনেক ভালো লাগত। তাদের ও সেইসব গ্রুপকে আমি খুব মিস করতেছি। যাই হোক হয়ত আর ফিরে পাব না। কেন এমন হল প্রশ্ন সবার। উত্তর হিসেবে জানি ফেসবুকে কিছু বাগ পেয়েছে ফলে সেখানদিয়ে চলছে হ্যাকিং। তো সবাই আপাতত কিছুদিন মানে ঠিক হওয়া পর্যন্ত একটু সতর্ক থাকবেন।